• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪১ জনকে জরিমানা

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪১ জনকে জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৪১জন কে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরএলাকার দাউদনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় “সংক্রমণ রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ৪১টি মামলায় ১২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন স্বাস্থ্যবিধিতে সরকার কঠোর অবস্থানে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যামব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ