• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ
করোনায় শ্রমিক সংকটে দিশেহারা এক কৃষকের পঁাচ কাঠা জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার মানপাশা গ্রামের কৃষক হানিফ মল্লিকের জমির ধান কাটেন তঁারা।


কৃষক হানিফ মল্লিক জানান, করোনায় ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে মাহাবুব রহমান, শান্তা ইসলাম, সুরাইয়া সিদ্দিকা মীম, মারজান ও মো. আলিমের নেতৃত্বে জেলা ছাত্রলীগের একদলকর্মী কৃষকের মাঠে গিয়ে সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটে। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগকর্মীরা।


ছাত্রলীগকর্মী মাহবুব রহমান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দঁাড়িয়েছে জেলা ছাত্রলীগ।

ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় খুশি কৃষক হানিফ মল্লিক। তিনি ছাত্রলীগের এ ধরণের কর্মকান্ডের প্রশংসা করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৮এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ