• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি হওয়ার ১৫ ঘন্টার মধ্যেই নবজাতককে উদ্ধার করেছে র‍্যাব-৬, আটক ১

সাকিব হাসান ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি হওয়ার ১৫ ঘন্টার মধ্যেই নবজাতককে উদ্ধার করেছে র‍্যাব-৬, আটক ১

মায়ের কোল থেকে চুরি হওয়া মেয়ে নবজাতক শিশুটি চুরির ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ঝিনাইদহ র‍্যাব
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার জনৈক রফি উদ্দিনের বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেওয়া হয়। নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিয়া খাতুন (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পিয়া কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী বলে জানিয়েছেন।
পুলিশ ও র‍্যাব সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক মেয়ে শিশুটি চুরি হয়। এ খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।
মঙ্গলবার সকাল থেকেই ঝিনাইদহ র‍্যাব-৬ সদস্যরা শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে।

এদিকে শিশু সন্তনটি খুজে পাওয়ায় মায়ের আনন্দ যেন আর ধরছে না। নিজে অসুস্থ থাকলেও সন্তানকে জড়িয়ে ধরে অনবরত চুমু খাচ্ছেন সাবানা খাতুন।
ঝিনাইদহ র‍্যাব সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মনিরুজ্জামান বাবুর স্ত্রী শাবানা খাতুনের প্রসব বেদনা শুরু হলে স্থানীয় সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। সোমবার দুপুরে আড়াইটার দিকে অস্ত্রোপচারে ফুটফুটে এক মেয়ের জন্ম দেন শাবানা।
মনিরুজ্জামান বাবু বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সবাই ইফতার করতে গেলে বোরকা পরা এক নারী এসে শিশুটিকে চুরি করে নিয়ে যান। এ সময় মা শাবানা অচেতন ছিলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৮এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ