• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জেদ্দায় ইউরোপীয় কূটনীতিকদের উপর বোমা হামলা

মুহাম্মদ আল আমিন সৌদি আরব
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

জেদ্দায় ইউরোপীয় কূটনীতিকদের উপর বোমা হামলা

বুধবার সকালে সৌদি আরবের জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে দেশটিতে থাকা ইউরোপীয় কূটনীতিক লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির ১০২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যোগ দিতে জেদ্দার একটি অমুসলিম কবরস্থানে জড়ো হয়েছিলেন দেশটিতে অবস্থানরত ইউরোপীয় কূটনীতিকরা। সেখানে বোমা হামলায় অন্তত চার জন আহত হন। এদের মধ্যে একজন গ্রীসের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ ও ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বোমা হামলার লক্ষ্য ছিলেন ফ্রান্সসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বোমা হামলার লক্ষ্য ছিলেন ফ্রান্সসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

স্মরণসভায় ইউরোপের কূটনীতিক ছাড়াও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সৌদি সরকার। দেশটির গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হয়নি।
বিডিনিউজ ইউরোপ/১১ নভেম্বর /বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ