টাকা দিয়ে জমি কিনে আজ মহা বিপদে আয়েব আলীর পরিবার
টাংঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নয়াপাড়া গ্রামে জমি নিয়ে সংঘষে আয়েব আলী,রেজিয়া বেগমসহ ৫ আহত হয়েছে। এ যেন অন্য পৃথিবীর মানুষ। টাকা দিয়ে জমি কিনে আজ মহা বিপদে আয়েব আলীর পরিবার। গ্রামের প্রধান,ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, আইন আদালত কোন কিছুই যেন মনে করে না, বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান নয়াপাড়া গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে শামছুল হক, ছোবাহান আলীর ছেলে শহীদ আলী, মোস্তাফার ছেলে আনোয়ার হোসেন ও তাদের পরিবারের লোকজনের কাছে এলাকার মানুষ জিম্মি।
ইউপি চেয়ারম্যান শামছুল আলম বাবুল তালুকদার এই প্রতিবেদক কে বলেন, শামছুল হক ও শহিদ আলীর পরিবারটি সামাজিক না। সামান্য ঘটনা নিয়েই আজ বড় ঘটনা ঘটিয়েছে। আমি বেশ কয়েক বার চেষ্টা করে তাদের বিচার করতে পারি নি। তারা অজ্ঞাত ক্ষমতার দাপটে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অভিযোগ সূত্রে জানাযায়,বানিয়াজান ইউপি‘র পঞ্চাশী মৌজার মধ্য পঞ্চাশী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো: মনছুর রহমান ৩৩ শতাংশ জমি সাব-কওলা দলিল মূলে বানিয়াজান নয়াপাড়া গ্রামের আবুল কাশেমসহ তিন জনের নিকট বিক্রিয় করেন।
বিক্রয়কৃত জমি দাতা মনছুর কাশেমসহ তিন জনের নিকট বুঝিয়ে দেন । আর সেই জমিতে কাশেম ধান চাষ করে। এমন অবস্থায় উক্ত জমি ফেরত নেওয়ার জন্য জমি দাতা মনছুরের চাচাত ভাই, ভাইস্থা ও তাদের পরিবারের লোকজন জমি গ্রহিতাগন কে নানা ভাবে হুমকী দিতে থাকেন। এমন অবস্থায় জমি গ্রহিতা আকুল কাশেম তার পরিবার ইউপি চেয়ারম্যান এর নিকট বিচার প্রার্থনা করেন। চেয়ারম্যান প্রতি পক্ষ শামছুল হক ও শহিদ আলী ও তার পরিবার কে আইনি নোটিশদেন ২ বার।
কিন্তু আইনি নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে গত কাল জমির মালিক আয়েব আলী বিবাদী শহিদ আলীর বাড়ীর পাশ্ব দিয়ে যাওয়ার সময় রাস্থায় পথ অবরোগ করে। এমন অবস্থায় শহিদ আলী,শামছুল হকসহ ১০/১২জন মিলে আয়েব আলীকে হত্যার উদ্দেশে তার মাথায় লাঠি দিয়ে আগাত করে। আগাতে আয়েব আলরী মাথা ফাটিয়ে গেলে তার স্ত্রী রেজিয়া বেগম এগিয়ে আসলে তাকেও হত্যার উদ্দেশে নির্যাতন করে। নিযাতনের কারনে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রেজিয়া বেগম।
আয়েব আলী ও তার স্ত্রী কে মামার খবর শুনে ছেলে ছেলের বউ,পরিবারে লোকজন এগিয়ে আসলে তারে কে লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আয়েব আলী,তার স্ত্রী রেজিয়া বেগম,ছেলের বউসহ সকল কে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য আয়েব আলী ও তার স্ত্রীর অবস্থা বেশী ভাল না বলে ডাক্তারা জানান। আহত আয়েব আলীর মাথায় বেশ কিছু সেলাই দেওয়ার কারনে আজ সে পাগলের মত হয়ে। আয়েব আলী, আবুল তাবল কথা বলছে।
ঘটনার বিচার চেয়ে ধনবাড়ী থানায় অভিযোগ দিয়েছে আহত আয়েব আলীর স্ত্রী রেজিয়া বেগম। এলাকাবাসীর দাবি অসহায় আয়েব আলীর পরিবারটি কে নির্যাতনের বিচার না পেলে প্রতিপক্ষ শামছুল হক ও তার পরিবার এলাকায় একের পর এক ঘটনা ঘটিয়ে যাবে । ঘটনার পর শামছুল হক ও তার পরিবারের কাছে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩০এপ্রিল/জই