• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জে চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জে চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর লাল বানু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার উলুকান্দি গ্রামের ধানের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে চুনারুঘাট উপজেলার তাজউদ্দিনের স্ত্রী।
নিহত লাল বানুর ছোট বোন নুরনাহার অভিযোগ করে বলেন আমার বোন কে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে।
এই বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ জানান, গত তিন রমজান থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিল। বিকেলে ধানী জমিতে কৃষকরা গেলে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশ কে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো জানান, কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ