• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও ভোট প্রয়োগ করতে পারবেঃ পাওলো সান্নি

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : রবিবার, ২ মে, ২০২১

রোম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও ভোট প্রয়োগ করতে পারবেঃ পাওলো সান্নি
ইতালির রাজনৈতিক দল পি ডির সঙ্গে জালালাবাদ এস্যোসিয়েশনের মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আয়োজিত সভা থেকে জানা যায় ২০২১ এর রোম সিটি করপোরেশনের নির্বাচনে ইতালি প্রবাসী যারা রেসিডেন্সধারী আছেন তারা সবাই ভোট প্রয়োগ করতে পারবেন” জালালাবাদ এস্যোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান দেশটির বৃহৎ রাজনৈতিক দল পিডির আঞ্চলিক কাউন্সিলর ও কো-অর্ডিনেটর পাওলো সান্নি।


রাজধানী রোমে অনুষ্ঠিত এই আলোচনায় পি ডির সদস্য ও সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম এবং সহ সভাপতি এম ডি আবদুল ওয়াদুদ বলেন” এখানে অবস্থানরত বাংলাদেশিরা এখন মূল ধারার রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে আরো আগেই। আর ইতালি সরকারের দেয়া এই সুযোগের ফলে আরো বেশি মেধাবী ও দক্ষ প্রতিনিধি পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।


উল্লেখ্য রেসিডেন্টধারীরা যে ভোট দিতে পারবে এই বিষয়ে ইতিমধ্যেই আইন পাশ হয়েছে তবে প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই দেশটির নাগরিকত্ব পেতে হবে।

এই সময় সভায় আরো উপস্থিত ছিলেন পি ডির পক্ষে ভেরোনিকা, এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসাইন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ