• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছাত্রনেতাদের জামিন ও মুক্তির দাবিতে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের প্রতিবাদ

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ মে, ২০২১

ছাত্রনেতাদের জামিন ও মুক্তির দাবিতে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের প্রতিবাদ
গ্রেফতারকৃত ছাত্রনেতাদের ঈদের আগেই জামিন ও মুক্তির দাবিতে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত। আজ ৩ মে বেলা সাড়ে ১১ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহীদুল আলম, মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ, রাষ্ট্রচিন্তার সদস্য রাখাল রাহা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তক আহমেদ, ব্যারিস্টার সাদিয়া আরমান, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রকৌশলী ম ইনামুল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাইন বাবু।
বক্তারা, ঈদের আগেই সারাদেশে গ্রেফতারকৃত ছাত্রনেতাদের জামিন ও মুক্তি চান। এছাড়াও বক্তারা, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি কোনো অপরাধ করেছে? তারা মানুষের অধিকারের কথা বলেছে। মানুষের অধিকারের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো আমিও সেই একই অপরাধে অভিযুক্ত। আমাকেও গ্রেফতার করুন।
তিনি আরো বলেন, ছাত্ররা আমাদের অধিকারের কথা বলা শিখিয়েছে। এই ছাত্ররা কথা বলেছে জন্যই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বাংলাদেশ পেয়েছি, একটি জালিম সরকারের পতন হয়েছে। অতীতে আমরা দেখেছি, যারা অধিকারের কথা বলেছে তারা দেশের জন্য মঙ্গল করেছে আর যারা ভীত হয়ে পালিয়ে বেরিয়েছে তারা দেশের মঙ্গল করে নাই।

জোনায়েদ সাকি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন জন ছাত্র জেলে আটক আছেন, উপাচার্য এই ছাত্রদের মুক্তির জন্য কী করছেন? আমরা জানতে চাই। তিনি আরো বলেন, আমি বিস্মিত! এই সরকার পুলিশকে ব্যবহার করে আমাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতে চায়। সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে পকেটে পুরেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাকি বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কিন্তু ছাত্রদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে নির্যাতন করার ঘটনা আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক পরাজয়। এই ছাত্রসমাজই অল্প দিনের মধ্যে আওয়ামী লীগকে শেষ পরিণতি দেখাবে!
নুরুল হক নূর বলেন, গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে, অত্যাচার করে সরকার দেশের ভয়ার্ত পরিবেশ তৈরি করছে। আমরা ভয় পাই না, আমরা ভয়ের টুঁটি চেপে ধরবো।
অবস্থান কর্মসূচির শেষে হুইল চেয়ারে বসে উপস্থিত নেতৃবৃন্দ সহ ডা. জাফরুল্লাহ চৌধুরী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যান। এ সময় উপাচার্য প্রশাসনিক কার্যালয়ে অবস্থান করায় সকলে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আখতারুজ্জামানকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আপনার ছাত্রদের মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন আমরা আপনার সাথে আছি।

ঢাকা বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আখতারুজ্জামান জানান, আমাদের কোনো ছাত্র যেন বিনা কারণে অহেতুক কোনো হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা বরাবরই সোচ্চার ছিলাম ভবিষ্যতেও থাকবো।

উপাচার্যের সাথে সাক্ষাতের সময় নেতৃবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন আটককৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লার পিতা রফিকুল ইসলাম, আকরাম হোসেনের পিতা হাফেজ জাহাঙ্গীর হোসেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ