• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝিনাইদহে আম চাষে লোকসানের শঙ্কা

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

আম চাষে লোকসানের শঙ্কা

ঝিনাইদহে অনাবৃষ্টির কারণে ঝরে যাচ্ছে আমের গুটি। বাগানে পানি না থাকায় আমে দেখা দিয়েছে কালো দাগ। এর ফলে চলতি মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন জেলার বাগান মালিক ও ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ঝিনাইদহের ৬টি উপজেলায় আমবাগানের জমির পরিমাণ ২ হাজার ৮৮২ হেক্টর। এসব বাগান থেকে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৭ হাজার মেট্টিক টন। কিন্তু উৎপাদন লক্ষ্যমাত্রা কতটুকু সম্ভব হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সদর উপজেলার, চন্ডিপুর, কামতা মির্জাপুর, কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামের আমবাগানে গিয়ে দেখা যায় বাগানে ঝুলছে আম্রপলি, ল্যাংড়া, খিরসা, হাড়িভাঙ্গা, হিমসাগরসহ নানা জাতের আম। বৃষ্টি না হওয়ায় আমের গুটি ঝরে পড়ছে, নিয়মিত প্রতিষেধক দিলেও এর সুফল পাচ্ছেন না বাগান মালিকরা।

চন্ডিপুর গ্রামের বাগানের মালিক খয়ের উদ্দিন বলেন, কয়েক মাস ধরে বৃষ্টি নেই। আম গাছের গোড়ায় পানি নেই কিন্তু তারপরও আমের গুটি ঝরে যাচ্ছে। আমরা আশা করেছিলাম এবার আম ভালো হবে। এভাবে পড়তে থাকলে গাছে আম টিকবে না।
একই গ্রামের ব্যবসায়ী কাদের উদ্দিন বলেন, গত বছর ২ বিঘা আম বাগান কিনেছিলাম। গতবার তো
আম্ফানে সব আম পড়ে গেছে, এবারও ২ বিঘা জমির আমবাগান কিনেছি। কিন্তু বৃষ্টি না হাওয়ার কারণে সব শেষ, আমরা তো এবার পথে বসে যাব।

আমচাষীদের সার্বিক অবস্থা জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, মৌসুমের শুরুতে আমের মুকুল ভালো ছিল। এখন পর্যন্ত আমে যে গুটি রয়েছে তা ধরে রাখতে পারলে বাগান মালিকরা ভালো ফলন পাবে। কিন্তু এখন আমের গুটি ঝরে যাচ্ছে।

এর প্রতিকারে কৃষি কর্মকর্তা বলেন, এ অবস্থায় আম বাগানে ৭ থেকে ১০ দিন পর পর ঢালাও পদ্ধতিতে সেচ দিতে হবে। সেচ দেওয়ার পর আমগাছের গোড়ায় মাঞ্চিং করে দিতে হবে। তাতে কিছুটা রস ধরে থাকলে গুটি পড়া রোধ হবে। একইসঙ্গে বোরন, দস্তা ও জিংক জাতীয় যে ঔষধ পাওয়া যায় তা গাছে প্রয়োগ করলে সমস্যা কিছুটা সমাধান হবে বলে জানান তিনি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ