• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে ঢাকা বিভাগ সমিতি ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মিনহাজ হোসেন ইতালী থেকে
আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

ইতালীতে ঢাকা বিভাগ সমিতি ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
রমজান হলো আত্মশুদ্ধির মাস, রোজার সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভ। পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবার সল্প পরিসরে ঢাকা বিভাগ সমিতি ইতালী ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ২ মে রবিবার রোমের তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকার স্হানীয় একটি হলরুমে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।


শুরুতেই ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য বর্ননা করে এবং দেশে ও প্রবাসে করোনায় আক্রান্ত মৃত সকলের সুস্থতা ও মাগফেরাত কামনা করে মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টি এম সি মসজিদের ইমাম হাফেজ আফজাল হোসাইন।


ঢাকা বিভাগ সমিতি ইতালী সভাপতি মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি সোহরাব হোসেন সরকার, সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি প্রবীণ ব্যাক্তিত্ব নুরুজ্জামান লাকী, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, বৃহত্তর নোয়াখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সানারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ সভাপতি আলম খোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, রোম মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন চৌধুরী, ঢাকা বিভাগ সমিতি ইতালী সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ, প্রচার সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি সহ প্রচার সম্পাদক মোঃ আরিফুল হক, সাংস্কৃতিক সম্পাদক রিপন আহমেদ, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতি ইতালী সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, এ ছাড়াও নাজমুল হক, রাজু শীল, সাদ্দাম হোসেন, মোঃ করিম, মোঃ রিগাম, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি সহ সভাপতি জামান আহমেদ সহআরো অনেকেই।

এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেস দুর হয়ে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করায় ও প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন ঢাকা বিভাগ সমিতি ইতালী ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ