• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফের শিলখালীতে পূর্বের শত্রুতার জেরে অর্ধলক্ষ টাকার সুপারি ফুল ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

জুবাইরুল ইসলাম জুয়েল ( কক্সবাজার) টেকনাফ
আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

টেকনাফের শিলখালীতে পূর্বের শত্রুতার জেরে অর্ধলক্ষ টাকার সুপারি ফুল ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা।
টেকনাফ বাহারছড়া দক্ষিণ শিলখালী পূর্বের শত্রুতার জের ধরে অর্ধলক্ষ টাকার সুপারি গাছের ফুল ফসল নষ্ট করে দিয়ে দিনমজুর শামসুল আলমের উপর অমানবিক কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ ৫মে, বুধবার, ভোররাতে বাহারছড়া দক্ষিণ শিলখালী পূর্ব জুমপাড়া এলাকার শামসুল আলমের প্রায় ২শতাধিক সুপারি গাছের ফুল ফসল কেটে নষ্ট করে দিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

প্রত্যক্ষদর্শী,
নেয়ামত উল্লাহ, মকতুল হোসেন,মোঃ সালাম,নূরুল কবির ,জাকির হোসেন
তাদের মন্তব্য এই বাগানটিতে অল্প টাকা দিয়ে চুক্তি করে বেশি লাভবান হয। তাই গতবছর ও আগের বছর যারা চুক্তি করেছিলেন তাদের সাথে ও বেশ কয়েকবার কথাকাটাকাটি হয় শামসুল আলমের সঙ্গে।
এতে আক্রোশ করে ফুল ফসল নষ্ট করে ক্ষতি করার চেষ্টা করছেন তারা।

সরজমিনে গিয়ে দেখা যায,শামসুল আলম নামের এক দিনমজুর কৃষক বৎসরের মৌসুমী সুপারি ফুল ফসল দেখেই,
মাত্র ১১হাজার টাকা দিয়ে ২শতাধিক সুপারি গাছ নিয়ে একটি বাগান ১বছরের চুক্তি করেন।

ভুক্তভোগীরা আরো জানান ফুল ফসল দেখেই শল্প মূল্যে বাগানটি কিনেছিলাম।
এই বাগানটিতে বছরে প্রায় ১ লক্ষ টাকার ও বেশি সুপারি আমদানি করা সম্ভব।
তাই গতবছর ও আগের বছর যারা চুক্তি করেছিলেন তাদের মাধ্যমে এই অমানবিক কাজটি করা হয়েছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি হাফেজ আহমেদ বলেন এই ধরণের কাজ অত্যন্ত দুঃখজনক যারা এই অমানবিক কাজটি করেছে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ