• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টানা তৃতীয়বারের জন্য শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেখ মোঃ সুরুজ আলী আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

টানা তৃতীয়বারের জন্য শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ,বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিলেন। কোভিড অতিমারী পরিস্থিতির জন্য এই অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বর ভাবে আয়োজন করা হয়েছে। রাজভবন সূত্রের খবর, এদিন শুধুমাত্র মুখ্যমন্ত্রীই শপথ নিলেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা পরে শপথ নেবেন। এই অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন।

এই তালিকায় যেমন নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, তেমনই আছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কথা সিবিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। বুদ্ধদেব অবশ্য অসুস্থতার কারণে এখন পুরোপুরি ঘরবন্দি ও শয্যাশায়ী। তিনি ভোট দিতেও যেতে পারেননি।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ এবং সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজও রয়েছেন। আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের হয়ে এবার কার্যকরী ভূমিকা নেওয়া ভোটকুশলী প্রশান্ত কিশোর, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিদায়ী বিধানসভার বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, সাংসদ হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকেও। আরও চার তৃণমূল কংগ্রেসের সাংসদ এই শপথ গ্রহণে আমন্ত্রিত হয়েছেন। এঁরা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শতাব্দী রায় এবং দেব। সংক্ষিপ্ত এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিদায়ী মন্ত্রিসভার মাত্র চার সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস আমন্ত্রণ পেয়েছেন। অবশ্যই থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি পি নীরজনয়ন, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র সহ সাত আধিকারিক।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ