• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাটগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভ্যানযাত্রীর

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

পাটগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভ্যানযাত্রীর

লালমনিরহাটে ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ মে) সকাল ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী কল্লাটারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলি (৫৫) ও যাদু ইসলাম (৩৭)। পেশায় তারা জেলে।

পুলিশ ও স্থানীয় জানান, সকালে যাত্রীবাহী ভ্যানে করে কয়েকজন জেলে ধরলা নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। তাদের বহনকারী ভ্যানটি ওই এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ট্রাকের চাকায় পিষে মারা যান। এসময় আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহোন্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চালাক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ