• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারে ৬ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

পর্যটন রাজধানী কক্সবাজারের পাশের ইউনিয়ন খুরুশকুলের পাহাড় কাটা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ‘দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) এবং স্থানীয় জনপ্রিয় পত্রিকা দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ ময়নুল হাসান পলাশ সহ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন কাসেম মাস্টারের ছেলে জাহাঙ্গীর কাশেম নামে এবি পার্টির এক নেতা। তিনি ছাত্র রাজনীতি থেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আদালতে মামলাটি দায়ের করেন তিনি। এতে আসামী করা হয়েছে টিটিএন এর প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বার্তা প্রধান তৌফিকুল ইসলাম লিপু, প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, নিজস্ব প্রতিবেদক সানজীদুল আলম সজিব, দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও বার্তা সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদকে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেও মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি জ্যেষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম। বিবৃতিতে নেতৃবৃন্দ, প্রশাসনের উদাসীনতার সুযোগে খুরুশকুলসহ জেলাজুড়ে প্রতিনিয়ত পাহাড় কেটে সাবাড় করছে পাহাড়খেকোরা। মামলার বাদী জাহাঙ্গীর কাশেম একজন চিহ্নিত পাহাড় নিধনকারী। তার বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে একাধিক মামলাও রয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার সহ—সাংগঠনিক সম্পাদক আজিম নিহাদের টিটিএনে প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ। শুধুমাত্র সাংবাদিকদের হয়রানি ও কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন এই ভূমিদস্যু। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চিহ্নিত পাহাড়খেকোদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পাহাড়গুলো রক্ষা করার আহ্বান জানান দেশের পরিবেশবাদী এই সংগঠনটি। এছাড়াও গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া সহ এক যৌথ বিবৃতিতে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান উক্ত প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ