• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভারত ফেরত ১৪৫ যাত্রী ঝিনাইদহে কোয়ারেন্টাইনে

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

ভারত ফেরত ১৪৫ যাত্রী ঝিনাইদহে কোয়ারেন্টাইনে

ঝিনাইদহে ভারত ফেরতদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) পর্যন্ত ১৪৫ বাংলাদেশিকে এসব জায়গায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া যশোর সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলাও রয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।

শনিবার (১ মে) দুপুর থেকে যশোরে স্থান সংকুলান না হওয়ায় পুলিশি পাহারায় তাদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয়। এখানে যাদের রাখা হয়েছে তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে ভারতে আটকা পড়ে বাংলাদেশি কিছু যাত্রী। তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। ভারতফেরত এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারত থেকে এখন পর্যন্ত ঝিনাইদহে ১৪৫ যাত্রী এসেছে। তাদেরকে ঝিনাইদহ পিটিআই এর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ