• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দুই ভাইয়ের বিরোধে কৃষক লীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

দুই ভাইয়ের বিরোধে কৃষক লীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় দোকান ভাংচুর ও ছিনতাইয়ে ঘটনায় উপজেলা কৃষক লীগের সম্পাদক রুমন হোসেন জড়িত নয় বলে তিনি দাবী করেছেন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি নিয়ে আমার ভগ্নিপতি ও তার বড় ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার ওই জমিতে সীমানা প্রচীর তৈরী নিয়ে দুই ভাই ও দোকান ভারাটিয়াদের মধ্যে সংর্ঘষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ছোট ভাই আরিফুল ইসলাম আমার ভগ্নিপতি হওয়ায় তার বড় ভাই আব্দুল লতিফুল ব্যক্তিগত আক্রশে ওই ঘটনায় আমাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন।


কৃষক লীগ নেতা রুমন হোসেন আরো বলেন, তাদের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের ঘটনায় আমি কোনো ভাই জড়িত নয়। আমাকে ও আমার পরিবারকে রাজনৈতিক ও ব্যবসায়ীক ভাবে হয়রানী করতে আমার ভগ্নিপতির বড় ভাই আব্দুল লতিফুল নানা যড়ষন্ত্র শুরু করছেন। আমাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ করছি।

স্থানীয় একটি দৈনিক পত্রিকার অফিসে উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বরকত আলী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সুবোল সরকার রায়ও উপস্থিত ছিলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ