• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ১২ লাখ টাকার গাজা আটক

হবিগঞ্জ প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল
আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ১২ লাখ টাকার গাজা আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফার্নিচারভর্তি পিকআপে ১২ লাখ টাকার গাঁজা পাচার করার সময় আটক করেছে র‍্যাব।

জানাযায় বৃহস্পতিবার (৬ মে) বিকালে ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

এ সময় ফার্নিচারের ভিতরে বিশেষ কৌশলে গাজা ঢুকিয়ে পাচার কালে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ৫ টি কাঠের ফার্নিচার ও একটি পিকআপ গাড়ি আটক হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান বৃহস্পতিবার চুনারুঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ পন্থায় ফার্নিচারের ভিতরে ঢুকিয়ে পাচারকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় থেকে একটি পিকআপ ভ্যানে ৫টি কাঠের ফার্নিচার আটক করেন। এ সময় পিকআপ গাড়ির চালক ও গাজার মালিক পালিয়ে যায়। পরে ফার্নিচারের ভিতরে বিশেষ পন্থায় লুকিয়ে বক্স করে রাখা ১২০ প্যাকেট গাজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের মৃত সিদ্দিক আলীর ছেলে মনা মিয়া(২৬) বিপুল পরিমান গাজা ঢাকায় বিক্রি করার ডেলিভারি দিতে যাচ্ছিলেন।
এ অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানায় র‍্যাব।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ