• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শুক্রবার জাতীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো’র আনুষ্ঠানিক উদ্বোধন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

শুক্রবার জাতীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো’র আনুষ্ঠানিক উদ্বোধন
ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো”-এর আয়োজক এবং স্পনসরদের সাথে ইতালির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
৩রা মে জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালীর আয়োজিত সভায় জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালীর সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ট্যালেন্ট শো-এর পরিচালক মাওলানা মিকাঈল হোসেন, এ সময় তিনি ন্যাশনাল কাফের এই ট্যালেন্ট শো-এর মাধ্যমে ইউরোপে বেড়ে উঠা মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতির দিকে আকৃষ্ট করার আহ্বান করেন।

ইসলামিক ট্যালেন্ট শো-এর টাইটেল স্পন্সর ন্যাশনাল কাফের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বুরহান ইতালী তথা ইউরোপের শিশুদের ইসলামের সৌন্দর্যে আলোকিত করার জন্য এধরণের আরও অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়াও বক্তব্য রাখেন টি,এম,এম বাংলা পাতেন্তার পরিচালক এহসানুল হক পিয়াল, ভিক্টোরিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইস্রাফিল হোসেন, চাম্পিনো জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল সিদ্দিকি, মাদানী স্কুলের শিক্ষক ও অত্তাভিয়ানো মসজিদের ইমাম মাওলানা এম,ডি সায়েদ তালুকদার।

এ সময় আয়োজকরা আরো জানান আগামী ৭ই মে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে অডিশন রাউন্ডের মধ্য দিয়ে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো’র অনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। তারা সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এবং ইউরোপের বেড়ে ওঠা সকল প্রজন্ম তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ইসলামিক ট্যালেন্ট শো তে অংশগ্রহণের জন্য আহ্বান করেন।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন ন্যাশনাল কাফ ও টি এম এম বাংলা পাতেন্তা।

পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে “ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো”-এর মিডিয়া পার্টনার NTV ও Channel S সহ ৭১ টিভি, Atn Bangla, বাংলা টিভি, ডিবিসি, সময় টিভি, জয়যাত্রা, এবি ২৪টিভির সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সভাকে গৌরবমন্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ