গাছ কাটার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ করলো ছাত্র ফেডারেশন
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।
সারাদেশে ১৬ কোটি গাছ লাগানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমরা ধ্বংসের বিরুদ্ধে, সৃষ্টির পক্ষে। সোহরাওয়ার্দী উদ্যানে যতগুলো গাছ কাটা হয়েছে তার সমপরিমাণ বা তার বেশি গাছ এখানে রোপন করবো। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার সর্বত্রই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সরকারের সর্বগ্রাসী প্রকল্প বন, নদী, পাহাড়, মানুষের নিরাপত্তা কেড়ে নিয়েছে।
আজ ৭ মে (শুক্রবার) সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বছর ব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।
আম, কাঁঠাল, জাম, আতা, তেঁতুল, জাম্বুরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। আরো উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, দপ্তর সম্পাদক এম এইচ রিয়াদ, কেন্দ্রীয় সদস্য মির্জা ফখরুল ইসলাম, ঢাকা মহানগর শাখা সম্পাদক রূপক রায়, কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক তানভীর আলম, মিরপুর শাখার সংগঠক শাকিল হোসেন, ঢাকা মহানগর শাখার নেতা হাসান আল মেহেদী ও নিসাদ আঞ্জুম নিশী, নারী সংহতির সদস্য রেক্সোনা পারভীন সুমি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।
বার্তা প্রেরক
এম এইচ রিয়াদ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭মে/জই