পন্ডিতসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এস,এস,সি ২০০১ ব্যাচের পরীক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে “Nexus friend staff 2001”এর ব্যানারে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গৃহীত উদ্যোগ আলহামদুলিল্লাহ সফল ভাবে সম্পূর্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদানের উক্ত কর্মসূচীটি যাদের অক্লান্ত পরিশ্রমে ও সার্বিক সহায়তায় সুশৃংখল ভাবে সফল করা সহজতর হয়েছে

তাদের মধ্যে উল্লেখযোগ্য “পন্ডিতসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এস,এস,সি ২০০১ ব্যাচের “পরীক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে পরিচালিত সকল ভার্চুয়াল প্লাটফর্মের সম্মানিত এডমিন : সুমন হাওলাদার,পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক : আবুল কাশেম হাওলাদার,তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী :মামুন সিকদার,আইল্যাড গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক: মাহবুব খান, সিংহলমুড়ি খঞ্জন আলী সরকারী পাথমিক বিদ্যালয়ে সভাপতি: শহিদুল বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী : দেলোয়ার হোসেন,এম,এম তুহীন খান, বিশিষ্ট ব্যবসায়ী :মিরাজ মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী :শাহীন বেপারী,বিশিষ্ট ব্যবসায়ী : সামসুল ইসলাম ।এছারাও প্রবাস থেকে পন্ডিতসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এস,এস,সি ২০০১ ব্যাচের পরীক্ষার্থী তথা Nexus friend staff 2001”এর যেসকল সদস্যবৃন্দ তহবিল সংগ্রহ ও পরামর্শ প্রদান করে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তাদের মধ্যে অন্যতম “ইমাম হোসেন (সৌদি আরব প্রবাসী),শাহরিয়ার সোহেল (ইতালি প্রবাসী),আরিফ হোসেন ভূইয়া (ইতালি প্রবাসী),পলাশ আহমেদ (ইউক্রেন প্রবাসী),মামুন মাঝি (সৌদি প্রবাসী),রিপন দেওয়ান (মালয়েশিয়া প্রবাসী) প্রমূখ।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এস,এস,সি ২০০১ ব্যাচের পরীক্ষার্থীদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই