• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদিতে প্রবেশের পর কোয়ারেন্টিন বাধ্যতামূলক

আল আমিন হোসাইন সৌদি আরব থেকে
আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

সৌদিতে প্রবেশের পর কোয়ারেন্টিন বাধ্যতামূলক

আজ (১০ মে ২০২১) সন্ধায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সৌদি কর্তৃপক্ষ যে সমস্ত দেশ হতে আগমন এখনো নিষিদ্ধ করা হয়নি সে সমস্ত দেশ হতে কেউ সৌদিতে আসলে তাকে সৌদিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নির্দেশ আগামী ২০ মে ২০২১ হতে কার্যকর হবে। যার আওতায় বাংলাদেশ ও থাকবে। তবে কয়েক ক্যাটাগরির ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবেনা, তারা হলেনঃ
১। সৌদি নাগরিকগন, তাদের বিদেশী স্বামী/ স্ত্রী- পুত্র, কন্যা এবং তাদের সাথে আগত গৃহকর্মীগণ।
২। ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) মুকীমের সাথে আগত নন ইমিউন গৃহকর্মীগণ।
৩। যেকোন ইমিউন ব্যক্তি (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে)।
৪। ডিপ্লোম্যাটগন, ডিপ্লোমেটিক ভিসাধারীগণ এবং তাদের পরিবারবর্গ। রাষ্ট্রীয় অতিথীগণ।
৫। বিমান ও জাহাজের ক্রুগন।
৬। আন্তর্জাতিক পন্য পরিবহনে নিযুক্ত ট্রাক চালকগণ ও তাদের সহকারীরা।
৭। স্বাস্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনুমোদিত কোন ব্যক্তি। এছাড়া কর্তৃপক্ষ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করেন।

অপর এক বিজ্ঞপ্তিতে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে ইতিমধ্যে এই নির্দেশনা সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে, এবং সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ও নির্ধারিত হোটেলসমূহের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো টিকেটের মূল্যের সাথে হোটেলে অবস্থানের চার্জও নিয়ে নিতে হবে। এছাড়া বিমানে উঠার পূর্বে প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সনদ ( মিনিমাম যাত্রার ৭২ ঘন্টা পূর্বে সম্পাদিত) নিশ্চিত করে নিবে।

সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ হবে সাত দিন, এবং অবস্থানের ৬ষ্ঠ দিন আলামত সংগ্রহের পর ৭ম দিন রেজাল্ট নেগেটিভ হলেই মিলবে মুক্তি।

এয়ারলাইন্সগুলো ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) ব্যক্তিদের টিকার পরিপূর্ন ডোজ গ্রহণের সনদ যাচাই করে তাদের টিকেট প্রদানে বাধ্য থাকবে।

হোটেলের তালিকা এই লিংকে https://cdn.mt.gov.sa/public/licensedAccommodations/integrated.html

উল্লেখ্য যে বিশেষ প্রয়োজনে এই সিদ্ধান্ত নিয়মিত পর্যবেক্ষণপূর্বক পরিবর্তন স্বাপেক্ষ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ