• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে মুন্সীগঞ্জ জেলা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

ইতালীতে মুন্সীগঞ্জ জেলা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিনহাজ হোসেন ইতালী থেকে: পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবার সল্প পরিসরে মুন্সীগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রবিবার রোমের তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকা মসজিদে উম্মাহতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুরুতেই ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য বর্ননা করে এবং দেশে ও প্রবাসে করোনায় আক্রান্ত মৃত সকলের সুস্থতা ও মাগফেরাত কামনা করে মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে উম্মাহ ইমাম মুফতি রহমতুল্লাহ।
মুন্সীগঞ্জ জেলা সমিতি ইতালি সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাবেদ বেপারীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু সহ রোমের আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেস দুর হয়ে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করায় সামাজিক সংগঠন ঢাকা মুন্সী গঞ্জ জেলা সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ