• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

৩৩ জন ফুটবলারকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক দিয়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

৩৩ জন ফুটবলারকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক দিয়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে

বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইয়ের বাকি তিন ম্যাচের জন্য ৩৩ জন ফুটবলারকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক দিয়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। ঈদের আগেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

নেপাল সফরের দল থেকে বাদ পড়েছেন টুটুল হোসেন বাদশাহ। এছাড়া দলে ফিরেছেন তপু বর্মন, তারিক কাজী ও মোহম্মদ ইব্রাহিম। ক্যাম্প শুরু করতে জেমি ডে ইংল্যান্ড থেকে তার দুই সহকারীকে নিয়ে সোমবার ঢাকায় ফিরছেন। ৩৩ ফুটবলারের মধ্যে ২৮ জন মূল দলে এবং পাঁচ জন অনূর্ধ্ব-২৩ দলের।

বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে অংশ নেয়া খেলোয়াড়রা মালদ্বীপ থেকে সরাসরি কাতার চলে যাবে। কিংসের মোট ১০ জন খেলোয়াড় রয়েছে এই তালিকায়। ২১ অথবা ২২ মে তারা কাতার রওনা হবে। বাকিরা দেশ থেকে কাতার চলে যাবে।

জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়রা হলো-

আনিসুর রাহমান ,বিশ্বনাথ ঘোষ,মোঃ রিমন হোসেইন মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মোঃ মতিন মিয়া, তপু বর্মণ, মোঃ ইব্রাহিম, তারিক রায়হান কাজী, মোঃ শহিদুল আলম, সোহেল রানা, মোঃ সাদ উদ্দিন, মোঃ রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূূঁইয়া, মোঃ মেহেদী হাসান, মোঃ মেহেদী হাসান (রয়েল), মোঃ ইমন, আশরাফুল ইসলাম রানা, মোঃ আবদুলউলাহ, মোঃ মানিক হোসেইন মোল্লা, রাকিব হোসাইন, মোঃ রেজাউল করিম, মোঃ হাবিবুর রহমান সোহাগ, মোঃ সুমন রেজা, মোঃ জুয়েল।

অনূর্ধ্ব -২৩ খেলোয়াড়-

মিতুল মারমা, মোঃ আতিকুজ্জামান, আবু শহিদ, মোঃ ইমরান হাসান রিমন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ