• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি ও কলাকৌশলীদের ভার্চুয়াল ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

ফারজানা শাহাজাদা (অষ্ট্রীয়া) ভিয়েনা থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১

ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি ও কলাকৌশলীদের ভার্চুয়াল ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
অস্ট্রিয়া এবং বাংলাদেশ থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা “ইউরো বাংলা টাইমস” এর পরিবারের মধ্যে শনিবার ১৫ মে এক অনলাইন জুম ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন ইউরো সমাচার পত্রিকার প্রতিনিধিবৃন্দ ।
ইউরো বাংলা টাইমসের এডিটর- ইন- চীফ মাহবুবুর রহমান উক্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন এবং ইউরো বাংলা টাইমসের পরামর্শ সম্পাদক,বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক রিশান নাসরুল্লাহ`র সঞ্চালনায় এই ভার্চুয়াল অনলাইনে পবিত্র ঈদুল ফিতর এর পূনর্মিলনী অনুষ্ঠানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা,ঢাকা,বরিশাল,ভোলা,ঝালকাঠি,পিরোজপুর,পটুয়াখালী, হবিগঞ্জ সহ অন্যান্য জেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে নেটওয়ার্ক কিছুটা দুর্বল থাকায় আরও অনেকে সাময়িক অংশগ্রহণ করলেও কথা বলতে পারেন নি।


এই ভার্চুয়াল সভার কারিগরি সহায়তা প্রদান করেন ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম খান মামুন ।
সভাপতির ভাষনে মাহবুবুর রহমান বলেন,আমাদের যাত্রা খুবই অল্প কয়েক মাসের। এরই মধ্যে আমাদের পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা অস্ট্রিয়া ও বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলায় সন্তোষ প্রকাশ করেন। তিনি পত্রিকার রিপোর্টার লেখক,সাংবাদিক,আইটি বিশেষজ্ঞ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ইউরো বাংলা টাইমসের শ্লোগান সংবাদ,সংযোগ ও সম্পর্কের মাধ্যমে মানুষের মন জয় করে সমাজ,দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
এই অনলাইন ভার্চুয়াল মিটিংয়ের সঞ্চালক বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক মোহাম্মদ রিশান নাসরুল্লাহ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মাত্র পাঁচ মাসে আলহামদুলিল্লাহ আমাদের পত্রিকার পাঠক ভিউতে আমরা সন্তুষ্ট। তিনি আরও জানান, ইউরো বাংলা টাইমস বর্তমানে YouTube এ তাদের যাত্রা শুরু করেছে,যদিও এখনও কাজ চলছে। তথাপি তিনি এই পরিবারের সকল সদস্যকে YouTube এ প্রবেশ করে EuroBanglaTimes এ Subscribe করে রাখার অনুরোধ করেন,যাতে কোন খবর পোষ্ট করলেই যেন সাথে সাথে দেখতে পারেন।
ইউরো বাংলা টাইমসের পক্ষ থেকে ব্যবস্থাপনা সম্পাদক রিপন শান উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান । তিনি ইউরো বাংলা টাইমস কে আরও গতিশীল করার জন্য উপস্থিত প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান ।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের পর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬মে/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ