• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনাকালে ইতালী প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১

করোনাকালে ইতালী প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
করোনা পরিস্থিতিতে ইতালীসহ ইউরোপে বিভিন্ন দেশে ঈদুল ফিতর উপলক্ষে ভিন্ন প্রেক্ষাপটে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী নারীরা।করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে শনিবার রাজধানী রোমে নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলির উদ্যোগে প্রবাসী নারীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।


সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী লায়লা শাহ, নার্গিস হাওলাদার, ফাতেমা কবির, সুলতানা নিগার মিতা, নাসরিন চৌধুরী, রওশন আরা, জাকিয়া উল্লাহ, সায়েরা বানু রানি, ফারিয়া আঁখি, দিনা ইসলাম, সনজিদা বাছের, মলিন তাহের, শিল্পী চৌধুরী, লিমা আক্তার, রিনা আক্তার সহআরো অনেকই।

অনুষ্ঠানে উপস্থিত নেত্রীরা গান,নাচ, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন রকমারি বাংলা খাবার পরিবেশন করা হয় এই পুনমিলনী অনুষ্ঠানে।
কোভিডের প্রভাবে প্রবাসে ঈদ আনন্দটা উপভোগ করতে পারছেননা বিগত দুই বছর থেকে। তবে এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানান উপস্থিত নেত্রীরা।


এছাড়াও তারা বৈশ্বিক এ মহামারি থেকে পৃথিবী দ্রুতই মুক্ত হবে এমনটাই আশা করেন। তারা বলেন, সবাই করোনা সতর্কতার কারণে এবার সাদামাটা ঈদ উদযাপন করলেও কোভিড জয়ের মধ্য দিয়ে আগামী বছর আবারও উৎসবের আমেজ নিয়ে ফিরবে ঈদ পূর্ণমিলনী এমনটাই প্রত্যাশা তাদের।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ