• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিকদের পরোয়া না করে রোজিনাকে মিথ্যা মামলায় অভিযুক্ত

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা (বাংলাদেশ) থেকে
আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানায় সাংবাদিকদের অবস্থান বিশেষ করে সাংবাদিকদের পরোয়া না করে রোজিনাকে মিথ্যা মামলায় অভিযুক্ত

সরকারি নথি চুরির অভিযোগ দিয়ে থানায় আটকে রাখা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। রাত সাড়ে ১০টার দিকে থানার ভেতরে মাঠিতে বসে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।
“মুক্তি চাই মুক্তি চাই রোজিনার মুক্তি চাই। আমার বোন আটক কেনো জবাব চাই, রোজিনা আপা আটক কেনো জবাব চাই। এরকম নানা স্লোগান দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান সাংবাদিকরা।
এর আগে রোজিনা ইসলামকে থানায় আনা হয়েছে এমন খবর পেয়ে রাত পৌণে নয়টা থেকে সাংবাদিকরা শাহবাগ থানায় আসেন। বর্তমানে দেড় শতাধিক সাংবাদিকরা থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি সরানোর অভিযোগে রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা একটি কক্ষে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এসময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার বিরুদ্ধে কী অভিযোগ তা জানতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দেননি।
বতর্মানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে। অবশেষে রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় মিথ্যা মামলায় অভিযুক্ত হলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ