• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানালেন গ্রীক-বাংলা প্রেস ক্লাব

কামরুজ্জামান ভূইয়া বার্তা প্রধান বিডিএনইইউ
আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানালেন গ্রীক-বাংলা প্রেস ক্লাব
গ্রীক-বাংলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারন সম্পাদক প্রদীপ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পেশাগত দায়িত্ব পালনের সময়, প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও সাজানো মামলায় জেলে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গ্রীক- বাংলা প্রেস ক্লাব ।

তারা বলেন,এ ন্যাকারজনক ঘটনায় আমরা বাকরুদ্ধ । এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার সংবিধান প্রদত্ত অধিকারের পরিপন্থী ।

রোজিনা কি সন্ত্রাসী? হ্যা,  আমরা সাংবাদিক রোজিনা ইসলাম -এর কথাই বলছি। ছবিটি কিন্তু ভিন্ন কথা বলছে! মনে হচ্ছে রোজিনা পালিয়ে যাবে অথবা তাঁকে কেউ ছিনতাই করে নিয়ে যাবে। ছবিতে যাদের দেখা যাচ্ছে এদের কি কোনো কাজ নেই? অথচ এদের বেতন হয় জনগণের টাকায়। আমরা রোজিনার নিঃশর্ত মুক্তি চাই। রোজিনা কেবল একজন সুপ্রতিষ্ঠিত সাংবাদিকই নন, তিনি এদেশের একজন নাগরিকও। অতএব রোজিনার পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। এই অন্যায়ের জোড় প্রতিবাদ করা দরকার। হত্যা প্রচেষ্টার মামলা তো রোজিনার করবার কথা। অথচ মামলা হলো তাঁরই বিরুদ্ধে। যারা অপরাধ করেছে তাদের আয় ব্যায়ের হিসেবে নিলে আর পৃথিবীর কোথায় কি সম্পদ আছে খোঁজ খবর নিলেই থলের বিড়াল সব বেরিয়ে আসবে। দোষীরা চিহ্নিত, সুতরাং কালক্ষেপন না করে তাদের দ্রুত বিচার চাই। একজনের মোবাইল ফোন কেঁড়ে নিয়ে আর একজন কি ছবি তুলতে পারেনা? তাঁকে ফাঁসানোর জন্য তার ব্যাগ -এ কি অন্য কেউ কিছু কাগজ রেখে দিতে পারেনা? বাংলাদেশে তো আমরা হর হামেশাই শুনি পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে নির্দোষকে দোষী বানানো হচ্ছে। একজন সাংবাদিকের কাছে কোনো কিছুই গোপন নয়, একমাত্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত বিষয় ছাড়া। এমনকি বৃহত্তর জনকল্যানে সাংবাদিক তাঁর রাষ্ট্রের বিরুদ্ধেও কথা বলতে বা লিখতে পারেন। সাংবাদিক কখনোই তার তথ্যের সূত্র কাউকে জানাতে বাধ্য নন। স্বাধীন বা মুক্ত সাংবাদিকতা না থাকলে একটি রাষ্ট্র কখনই শক্তিশালী হয় না, কোনো দেশেই গণতন্ত্র বা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়না। নির্দোষ রোজিনা আজ অসুস্থ, কাল সুস্থ হবেন, আজ হয়তো তার সন্তান মায়ের জন্য কাঁদছে, কিন্তু কান্নার মধ্য দিয়ে এই সন্তান জীবনকে বুঝতে শিখবে, আরো শক্ত হয়ে তৈরী হবে; রোজিনা আজ হয়তো জেলে, কিন্তু চিরদিন জেলে থাকবেন না, কোনো একদিন আরো শক্তিশালী হয়ে জেল থেকে বেরুবেন। বাংলাদেশে কাজের স্বীকৃতি না পেলেও আন্তর্জাতিকভাবে মূল্যায়িত হবেন,  আমরা নিশ্চিত।  আমরা বিশ্বাস করি এই রোজিনাকে দেখে আরও অনেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেবেন, এবং দল নিরপেক্ষ, নির্লোভ, নির্মোহ ও সাহসী সাংবাদিকতা করবেন। শেষ পর্যন্ত জয় হবে রোজিনার, পরাজিত হবে তারা, যারা তাকে আঘাত করলো । জয়তু রোজিনা!

একজন অনুসন্ধানী সাংবাদিকের কাজই হল সত্য উদঘাটন করা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে কর্মরত কলম যোদ্ধাদের এই কাজ সারা বিশ্বে স্বীকৃত ।


বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন,কতিপয় উচ্ছৃঙ্খল এবং সিণ্ডিকেট গড়ে তোলা কর্মচারীদের কাছে সংবিধান,মানবাধিকার এবং মুক্ত মত প্রকাশের স্বাধীনতা জিম্মি হয়ে থাকতে পারেনা । আমরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং নির্যাতনকারী সরকারী কর্মচারীদের শাস্তির দাবী করছি ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯মে/জই

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ