• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসীদের আইনি জটিলতা সমাধানে আসিলিয়ায় বিডি আসিস্তেনছা রোমা ও সিএসএন ৯৪তম শাখা উদ্বোধন

মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ
আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

প্রবাসীদের আইনি জটিলতা সমাধানে আসিলিয়ায় বিডি আসিস্তেনছা রোমা ও সিএসএন ৯৪তম শাখা উদ্বোধন
রাজধানী রোমের অন্তর্ভুক্ত অঞ্চল আসিলিয়াতে নতুন এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। স্বত্বাধিকারী সৈয়দ আমিনুল ইসলামের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসএন কাফ এর চেয়ারম্যান পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর সারফারাজ দিন, রেসপনসাবিলে আব্দুল্লাহ আল কাফি। কাফ অপারেটর বুশরাসহ আরো অনেকে।

এক সংক্ষিপ্ত বক্তব্যে সিএসএন কাফের চেয়ারম্যান পলাশ হাওলাদার বলেন বাংলাদেশীদে

 

র পরিচালিত কাফ হওয়ায় অনেকেই মনে করেন আমরা শুধুমাত্র বাংলাদেশীদেরই সেবা দিয়ে থাকি কিন্ত আসলে আমরা বিভিন্ন দেশের অভিবাসীসহ স্থানীয়দেরও বিভিন্নভাবে সেবা প্রদান করি আমাদের কাফগুলির মাধ্যমে।

এসময় বিডি আসিস্তেনছা রোমার স্বত্বাধিকারী সৈয়দ আমিনুল ইসলাম বলেন, রোমের মূলকেন্দ্র থেকে কিছুটা দূরে হওয়ায় স্থানীয় প্রবাসীরা প্রতিষ্ঠানটির মাধ্যমে উপকৃত হতে পারবেন।

সিএসএনের মার্কেটিং ডিরেক্টর নিজেদের ৯৪ তম শাখা উদ্বোধন করতে পেরে আনন্দ প্রকাশ করেন, এবং তাদের মাধ্যমে ভাষাগত সমস্যায় থাকা প্রবাসীদের সঠিক সেবা প্রদানের আশা প্রকাশ করেন।

পরিশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, দোয়া পরিচালনা করেন স্থানীয় আসিলিয়া ইসলামিক সেন্টারের খতীব মোহাম্মদ হাফেজ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯মে/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ