• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

হাতীবান্ধায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা গেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন, লালমনিরহাট মফস্বল সাংবাদিক ফোরাম ও হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাব। হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন, স্থানীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসাইন সুমন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

বক্তাগণ, সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, হেনস্তাকারী
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছাসহ জড়িত সকলের বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবীও করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০মে/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ