• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাটগ্রামে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

পাটগ্রামে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ তার মুক্তির দাবি জানিয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টার দিকে ঐ উপজেলা চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির ব্যানারে উক্ত মানববন্ধন শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে যায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক

সাংবাদিক রোজিনা ইসলাম। এসময় রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনস্থা করেছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার সহ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ ঘটনার মূল হোতা অতিরিক্ত সচিবের কিভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখারও দাবি জানান বক্তারা।

এসময় পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অপরাধ বিচিত্রার লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি জনাব সাফিউল ইসলাম প্রধান, ও সাধারণ সম্পাদক এবং দৈনিক চাঁদনী বাজার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, সহ-সভাপতি দৈনিক যুগের আলো পাটগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ, কোষাধক্ষ্য ও দৈনিক শুভ দিন, দৈনিক বাংলাদেশ ৭১ এবং দ্বীপ টিভি নিউজ এর লালমনিরহাট জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম ও সাংবাদিক মিঠু মুরাদ, সাংবাদিক মিনহাজ পারভেজ, সাংবাদিক দিপু হাসান, সাংবাদিক তৌহিদ মাহমুদ, সাংবাদিক রানা সহ উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ