• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতিতে ফিলিস্তিনি জনগণের বিজয় উল্লাস

ফারজানা শাহাজাদা লাভলী আন্তর্জাতিক ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১

হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতিতে ফিলিস্তিনি জনগণের বিজয় উল্লাস

ফিলিস্তিনি মুক্তি সংগ্রামী স্বস্বস্ত্র সংগঠন হামাস ।হামাস ও ইসরাইলের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতিতে একমত হওয়ায় বিজয় উল্লাস করছে ফিলিস্তিনের জনগণ।

স্থানীয় সময় রাত দুইটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভবিষ্যতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের বার্তাও দেওয়া হয়েছে হামাসের পক্ষ থেকে।

আজ শুক্রবার ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এর প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির পর অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা উল্লাস করছেন ভিডিওতে দেখা গেছে তারা আতশবাজি গান ও ফাঁকা গুলি ছুঁড়ে উল্লাস করছে।

আপাতত দৃষ্টিতে যুদ্ধবিরতি কার্যকর দেখা গেলেও সকালে জেরুজালেমের দামেস্ক গেইট এলাকায় সংঘর্ষের ঘটনার একটি ভিডিওচিত্র ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর এর কয়েক ঘন্টার মধ্যে এই সংঘর্ষ শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।

কান নিউজের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট আরো জানিয়েছে উল্লাসিত জনতার প্রতিরোধ সংগ্রামে বিজয়ী হিসেবে ফিলিস্তিনি জনগণ যুদ্ধবিরতি উদযাপন করছেন বলে জানা গেছে।

গাজায় হামাসের উপনেতা খলিল আল হায়া বলেছেন

আজ প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে আমাদের এ বিজয়ী এনে দিয়েছে।

টানা ১১ দিন গাজায় ইসরাইলি সেনা বাহিনীর হামলা চলাকালে হামাসের উপনেতা খলিল আল হায়ার বাসভবনটি ও ধ্বংস করে দেওয়া হয়েছে।

হামাসের মুখপাত্র আবু উবাইদা ইসরাইলকে হুঁশিয়ার করে বলেছেন আমরা ক্ষেপণাস্ত্র হামলার পূর্ণ প্রস্তুতি রয়েছে। এ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরাইলের উত্তরের হাইফা থেকে দক্ষিণে রেমন বিমানবন্দর পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন।
যুদ্ধবিরতির কারণে আমরা ক্ষেপণাস্ত্র হামলা থেকে বিরত আছি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত ১০ মে শুরু হওয়া ইসরাইলি বোমা হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরপক্ষে ইজরায়েলের বিভিন্ন সূত্র থেকে জানা মতে ৪২ জন ইসরাইলে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকগণ সহ ইসরাইলি জনগণ নিহত হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ