• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় নারী-পুরুষ সহ আটক ৫ জন

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

ধনবাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায়
নারী-পুরুষ সহ আটক ৫ জন

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ নারীসহ ৩ পুরুষকে আটক করেছে ধনবাড়ী পুলিশ।

শুক্রবার (২১ মে) রাতে ধনবাড়ী পৌর শহরের পুরাতন থানা ভবনের সাইডে অবস্থিত আবুল হোসেন ড্রাইভারের বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপ করার সময় এলাকাবাসী ওই বাসায় তাদের অশালীন অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। শনিবার (২২ মে) দুপুরে তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করে।

আটককৃতরা হলো, মুধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩০), ঘাটাইল উপজেলার লাহেরীবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে লাকী মণি (১৮), ধনবাড়ী উপজেলা ঝোপনা পশ্চিমপাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে শান্ত আহমেদ (২১), মুশুদ্দি মধ্যপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে নাইমুল রহমান সোহেল (২৮) এবং মায়মনসিংহের গফরগায়ের প্রসাদপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে রেজাউল করিম (৪০)।

এদিকে এলাবাসী জানান, ধনবাড়ী পৌর শহরের পুরাতন থানা ভবনের পাশে আবুল হোসেন ড্রাইভারের বাসা মিনা আক্তার দীর্ঘদিন যাবত ভাড়া নিয়ে তিনি বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী এনে অশালীন কার্যকলাপ চালিয়ে আসছিলো। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের টাঙ্গাইল জেলা প্রেরণ করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ