সাহেবের বাজারে চাঁদা না দেয়ায় শামীমকে কুপিয়েছে সন্ত্রাসীরা
সিলেট এয়ারপোর্ট থানার সাহেবের বাজারের কোনাটিলা নামক স্হানে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত মামুনুর রশীদ শামিম।
জানা যায়,বিগত প্রায় ৯থেকে ১০বছর আগে তার প্রবাসী ফুফু কোনাটিলা নামক স্হানে কিছু জায়গা ক্রয় করেন।তারপর ঐ জায়গা অবৈধ ভাবে দখল করে গ্রাস করে বসে স্হানী চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী বটল ও তার বাহিনী।

দীর্ঘ প্রায় ৯থেকে১০বছর পরে তার প্রবাসী ফুফু
শামীমকে জায়গা সমঝিয়ে দেন।জায়গা শামীমকে দেয়ার পর শামিম সেখানে আইল কাটলে গেলে ঐ চক্র তার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে।এতে শামিম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুহূর্তেই কোনকিছু বুঝে উঠার আগেই শামিমকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে তাকে কুপাতে থাকে চাঁদাবাজরা।এতে তার শরীর মারাত্মক জখম হয়।শুধু তার মাথায়ই প্রায় ৪০টি সেলাই লাগে,এছাড়া দুই হাতের কব্জি,হাটু ও পিটে বেশ কয়েকটি সেলাই রয়েছে।এসময় শামিমের সাথে তার দুই খালাত ভাই ও আঘাত প্রাপ্ত হয়ে শামিমের সাথে তারাও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তথ্য সূত্রে আরো জানা গেছে,ঐ চাঁদাবাজ সন্ত্রাসী চক্রটি সাহেবের বাজার এলাকায় ত্রাস সৃষ্টি করে প্রায় সময়ই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।শামিম জানান,তিনি আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫মে/জই