• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পনেরশ ইয়াবা সহ ঢাকায় আটক সদর ইসলামপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুবিনুল

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৫০০ ইয়াবা সহ ঢাকায় আটক সদর ইসলামপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুবিনুল

ঢাকা বাড্ডা এলাকার একটি আবাসিক হোটেল থেকে ১৫০০ ইয়াবাসহ আটক হলো কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম শুভ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে ঢাকা হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করেছে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম।

এ ঘটনায় শুভকে প্রধান আসামি করে আরো ৪/৫ জনের নামে মামলা করা হয়েছে। যার মামলা নং ৩৫/৬৭০, তাং ১২-২০২০ ইং। ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৮ এর ৩৬(১)এর ১০(ক)৪১/।
আটককৃত শ্রমিকলীগ নেতা ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিত খালী বটতলা গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।বাড্ডা থানার ডিউটি অফিসার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ঢাকা হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে আরো ৪/৫ জন ব্যক্তি পালিয়ে যায়।পরে রুমে অবস্থানরত মুবিনুল ইসলাম শুভকে ধৃত করে ডিবি পুলিশ। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থাকা ১৫শ পিস ঘাতক মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়।এদিকে তার আটকের সংবাদ এলাকায় চাউর হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা বলছে তার গডফাদার কে? কার কাছে নিয়েছিল ইয়াবাগুলো? কার থেকে সংগ্রহ করছে? এসব বিষয় গুলো তদন্তপূর্বক বের করা প্রয়োজন। সে দীর্ঘদিন ধরে শ্রমিকলীগের আড়ালে মোটর সাইকেল চুরিসহ হরেকরকম অপরাধ করে আসছে। তার সাথে রয়েছে আরো কয়েকজনের সিন্ডিকেট।তারাই এলাকায় গাছ ,মোটর সাইকেল চুরি, বন নিধন দখল বাণিজ্য, কন্টাকে পরের জমি দখলসহ নানা অপরাধকর্ম করছে দেদারছে।
কয়েকমাস আগে কক্সবাজার শহরের এক শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরণ করে আপন সহোদরকে বিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করে ইসলামপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম শুভ। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করলে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের প্রাক্তন এসআই আবু বক্কর ছিদ্দিক অভিযান চালিয়ে মুবিনকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছিল। কয়েকমাস জেলে থেকে জামিনে বেরিয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এদিকে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।


আরো বিভন্ন ধরণের নিউজ