• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন সিলেটের সাংবাদিক আমির হোসেন সাগর

সাইফুল ইসলাম সিলেট ব্যূরোচীফ
আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

করোনা আক্রান্ত সিলেটের সাংবাদিক আমির হোসেন সাগর

চলতি মাসের ২২তারিখ হতে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন সিলেটের সাংবাদিক আমির হোসেন সাগর।

আমির হোসেন সাগর সাংবাদিকতার পাশাপাশি একজন জনপ্রিয় ইউটিউবার।সিলেটের ম্যাগাজিন নামে তিনি জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল গড়ে তুলে অসহায় ও অস্বচ্ছল মানুষের কল্যাণে নিবিত প্রাণ হিসেবে কাজ করছেন।তার এ কাজে জনমুখে গরিবের বন্ধু হিসেবে খ্যাত তিনি।জনদরদী সাগর নিষ্ঠাবানের সাথে মানুষ ও দেশের কল্যাণে কাজ করায় ইতিমধ্যে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন অকুণ্ঠ ভাবে।
করোনার প্রথম ধাপে সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলে কারোনা থেকে নিরাপদ রাখার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।জীবনের ঝুঁকি নিয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালান সিলেটের সর্বত্র।

সাগরের সাথে একান্ত কথা বলে জানা গেছে,তিনি ১৮মে হতে অসুস্থতা অনুভব করলে স্হানীয় একজন ডাক্তারের পরামর্শে করোনা টেস্ট করেন।করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসলে তিনি যথারীতি কোয়ারান্টাইনে সময় পার করছেন।ওষুধ সেবন করছেন।

সাংবাদিক আমির হোসেন সাগর একাধারে এক যুগেরও বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করছেন।তার সততা ও আন্তরিকতায় মুগ্ধ সাংবাদিক মহল।

করোনা আক্রান্ত সাংবাদিক আমির হোসেন সাগর তার আশু রোগ মুক্তির জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ