• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র এর উন্নয়নমূলক কাজ শুরু

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

নবনির্বাচিত মেয়র এর উন্নয়নমূলক কাজ শুরু টাঙ্গাইল ধনবাড়ী তে
ঢাকা-জামালপুর মেইন রোড এর পাশে রুপশান্তি জামে মসজিদ সংলগ্ন মরহুম জোব্বার ডাক্তার এর পুকুর পাড় হতে রুপশান্তি শহিদের বাড়ি পর্যন্ত ৬৮০ মিটার রাস্তা পাকাকরণ ও প্রশস্তকরন কাজের শুভ উদ্বোধন করেন মুহাম্মদ মনিরুজ্জামান বকল, মেয়র, ধনবাড়ী পৌরসভা
সাইফুল ইসলাম বকল , বিশিষ্ট সমাজসেবক
মওলা পাঠান, কাউন্সিলর, ২নং ওয়ার্ড এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গ্রামবাসীরা বলেন রাস্তা ভাংগা থাকার কারণে দীর্ঘদিন যাবত তাদের যাতায়াতের খুব কষ্ট হচ্ছিল। দীর্ঘদিন এর সমস্যা সমাধানের জন্য বর্তমান মেয়র যে ভূমিকা পালন করতেছেন তার জন্য গ্রামবাসী খুব আনন্দিত।


মেয়র বলেন,ধনবাড়ী-মধুপুর এর বারংবার নির্বাচিত এমপি জননেতা ড. আব্দুর রাজ্জাক , মাননীয় কৃষিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহোদয়ের নির্দেশে ধনবাড়ী পৌরসভা কে একটি সুন্দর, সুগঠিত, মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবেন। পৌরসভা উন্নয়ন এর জন্য মন্ত্রী মহোদয় যে সহযোগিতা এবং তদারকি করতেছেন তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন। মেয়র আরো বলেন, সকলের সহযোগিতায় ধীরে ধীরে পৌরসভার সকল রাস্তাই পাকাকরণ হয়ে যাবে ইনশাল্লাহ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মে/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ