• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অবিলম্বে জাতি সংঘকে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানঃ শাহ মোঃ তাইফুর রহমান ছোটন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

অবিলম্বে জাতি সংঘকে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানঃ শাহ মোঃ তাইফুর রহমান ছোটন
ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম ফিরিয়ে দিতে জাতি সংঘের প্রস্তাবিত আইনের বাস্তবায়নের লক্ষে সমাবেশ করেছে ইতালির মুসলিম কমিউনিটি।

গত ১০ মে থেকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বিশেষ করে উল্লেখ যোগ্য সংখ্যক নারী ও শিশু মারা যাওয়ায় বিশ্ব জুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। পাশাপাশি বিশ্ব নেতাদের নানামুখী পদক্ষেপের ফলে যুদ্ধ বিরতি হয় তবে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

৭০ বছরের এই ধ্বংসযজ্ঞের অবসান চান এখন বিশ্ব নেতৃবৃন্দরা। আর এই কারণেই রাজধানী রোমে ২৮ মে শুক্রবার মুসলিম কমিউনিটি ইতালির আয়োজন করে সমাবেশ। যেখানে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার দাবী জানানো হয়েছে।

এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন দেশের নাগরিকরাও অংশ গ্রহণ করে।

অংশগ্রহণকারী নেতৃবৃন্দ অবিলম্বে জাতি সংঘকে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবিত পদক্ষেপের বাস্তবায়নে র লক্ষে কাজ করার আহ্বান জানান এবং যুুদ্ধ বিধ্বস্ত দেশটির জনগণকে সহযোগিতা করার ও দাবী জানান।

সমাবেশে ইসরায়েলের এই ধরনের অমানবিক ও যুদ্ধভাবাপন্ন মানসিকতার জন্যে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ