• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আমি চাই আলিয়ার বিয়ে আগে হোক: ক্যাটরিনা

বিডিনিউজ ইউরোপ বিনোদন ডেক্সঃ
আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

আমি চাই আলিয়ার বিয়ে আগে হোক: ক্যাটরিনা

ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাট। এ নিয়ে ক্যাটরিনার সঙ্গে আলিয়ার সম্পর্কে ভাটা পড়েছিল। কিন্তু বিষয়টি বুঝতে দেননি তারা। ঠিক রেখেছেন নিজেদের সম্পর্ক।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের আয়োজনে ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে এক সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া-ক্যাটরিনা। তারা কথা বলেন নিজেদের সম্পর্ক নিয়ে। খোলামেলা আলাপ করেন বিভিন্ন বিষয়ে।

ক্যাটরিনার অতিরিক্ত ব্যায়াম নিয়ে মজা করেন আলিয়া। ক্যাটকে খোঁচা মেরে বলেন, ‘সারাদিন জিমে পড়ে থাক কেন? কিছু সময় প্রেমিক খোঁজার কাজে ব্যয় কর। একটু কফি খাওয়া, গল্প করার পেছনে ব্যয় করতে পার!’

আলিয়াকে প্রথম দেখার অনুভূতি শেয়ার করে ক্যাটরিনা বলেন, ‘তখন স্টুডেন্ট অব দ্য ইয়ার মুক্তি পেয়েছে। একটা রেস্টুরেন্টে পার্টিতে আলিয়ার ওপর আমার প্রথম চোখ পড়ে। প্রথম দেখায় মনে হয়েছে, কিউট ও চটপটে বাচ্চা একটি মেয়ে।’

মজা করে ক্যাটরিনা আরও বলেন, ‘আমি চাই আলিয়ার বিয়ে আগে হোক। ছোট বোনকে বিয়ে না দিয়ে আমি কীভাবে বিয়ে করি? একটা দায়িত্ব আছে না? তাকে বিবাহিত জীবনে সুখী দেখে তারপর আমি বিয়ে করব।’

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ