• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এতিম শিশুদের কয়লা খনিতে কাজে পাঠাল উ. কোরিয়া

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

এতিম শিশুদের কয়লা খনিতে কাজে পাঠাল উ. কোরিয়া
উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবার এতিমখানায় থাকা শিশুদেরকে কয়লা খনিতে কাজে পাঠানোর অভিযোগ উঠেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন কিছু ছবি প্রকাশের পরই স্বোচ্চার হয়ে উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশুদের অধিকার রক্ষায় কাজ করা সংস্থাগুলো।

যদিও উত্তর কোরীয় কর্তৃপক্ষের দাবি, ওইসব শিশুরা স্বেচ্ছায় খনিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে কোনো প্রামাণ দেখাতে পারেনি দেশটি।

অন্যদিকে শিশুদের কয়লা খনির মতো বিপদজ্জনক জায়গায় কাজে ঠেলে দেওয়ার জন্য উত্তর কোরিয়া সরকারের ব্যাপক সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

উত্তর কোরিয়ার অনাথ শিশুরা দেশটির খনি ও কৃষিখামারগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে- শনিবার (২৯ মে) দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শত শত শিশু ‘বুদ্ধিমত্তা ও সাহস নিয়ে তাদের তারুণ্যের সময়ে’ দেশের জন্য কায়িক শ্রম দেওয়াকে বেছে নিয়েছে।

বিবিসি জানিয়েছে, ওই শিশুদের বয়সের ব্যাপারে কিছু বলেনি কেসিএনএ। তবে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এরা সবাই কিশোর বয়সী।

গত কয়েক দিন ধরেই উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমগুলোতে শিশুদের স্বেচ্ছাশ্রমের প্রশংসা করা হয়েছিল। শনিবার কেসিএনএ জানিয়েছে, ৭০০ শিশু কারখানা, কৃষিখামার ও বনাঞ্চলে কাজ করছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ