• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কলিকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও এর চেষ্টা পতাকা ও কুশপুত্তলিকা পুড়ানো

রাকিব হাসান ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও চেষ্টা হয়েছে এবং এব্যাপারে নয়াদিল্লিকে কূটনৈতিক পত্র দেবে ঢাকা। কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করে। -যুগশঙ্খ

ভারতের দৈনিক যুগশঙ্খের প্রতিবেদনে বলা হয়, এ সময় তারা সেখানে বাংলাদেশের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ চলাকালে সংগঠনটির প্রায় ৬শ’ নেতাকর্মীকে আটকের পর ছেড়ে দেয় কলকাতা পুলিশ। বাংলাদেশের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক পত্র পাঠানোর বিষয়টি ভারতীয় গণমাধ্যমেও উঠে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন, সেখানে আমাদের মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে হলে সেটি নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হতেই পারে। প্রতিবেশী দেশ হিসেবে আগের তুলনায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ গণমাধ্যমকে বলেন, উভয় দেশের সম্পর্কের জায়গা থেকে এ ধরণের ঘটনা দুঃখজনক। এ ধরণের ঘটনা উভয় দেশের মধ্যে অবশ্যই কিছু না কিছু প্রভাব পড়ে। সাবেক সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদুর রহমান বলেন, বিক্ষোভকারীদের যদি কিছু বলার থাকে দু’জন গিয়ে মিশনে স্মারকলিপি দিতে পারতো। ঢাকায় ভারতীয় হাইকমিশনে যাতে এখানের কোনো উগ্রপন্থীরা এ ধরনের কর্মকাণ্ড না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।সূত্র-ইনকিলাব
বিডিনিউজ ইউরোপ/১৪ নভেম্বর/ জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ