• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে স্বাক্ষাৎ করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ

বকুল খান কূটনৈতিক বিশ্লেষক( স্পেন) মাদ্রিদ
আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন ইন۔۔ স্পেনের একটি প্রতিনিধি দল। পুলিশ ক্লিয়ারেন্স সহজীকরণ ,পাসপোর্ট নিয়ে জটিলতা ,সহ দূতাবাসের সেবার মান প্রবাসী বান্ধব করার দাবি জানান নেতৃবৃন্দ |
গতকাল ৩১ মে দুপুর ১২ টায় রাষ্ট্রদূত এর সাথে দীর্ঘ তিন ঘণ্টা ব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয় |বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের কার্যক্রম তাঁকে অভিহিত করলে তিনি বাংলাদেশ এসোসিয়েশনের স্পেনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করেন |বাংলাদেশ এসোসিয়েশন ইন۔۔ স্পেনের প্রতিনিধি দলে ছিলেন ,সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,
সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর |রাষ্ট্রদূত এ সময় ,দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দূতাবাসকে প্রবাসীদের কল্যানে আরো বেশি সম্পৃক্ত শুধু নয় সহযোগী করতে একযোগে কাজ করার আহ্বান জানান |দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ,দুতালয় প্রধান আব্দুর রউফ মন্ডল ,কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ ,কাউন্সিলর প্রথম সচিব( শ্রম উইং) মুহতাসিমুল ইসলাম۔ ,কাউন্সিলর প্রথম সচিব তাসনিম শারমিন|
রাষ্ট্রদূত আশ্বাস প্রদান করে বলেন ,অনিয়মের বিরুদ্ধে দূতাবাসের অবস্থান জিরো টলারেন্স অব্যাহত থাকবে |বাংলাদেশ কমিউনিটির সামাজিক উন্নয়নে এসোসিয়েশনের সকল কল্যাণমুখী কর্মকাণ্ডে দূতাবাস পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতৃবৃন্দ নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ কে ফুলের তোড়া বরণ করে নেন |

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ