• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৈশ্বিক মহামারী পরিস্থিতি তে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ চরম ঝুঁকিতে রয়েছেঃ পররাষ্ট্রমন্ত্রী

রাকিব হাসান ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বৈশ্বিক মহামারী পরিস্থিতি তে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ চরম ঝুঁকিতে রয়েছেঃ পররাষ্ট্রমন্ত্রী

কোভিড-১৯ মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে এসডিজি অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য থাকলেও মহামারির মধ্যেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশ দ্বিগুণ ঝুঁকির মধ্যে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জি-৭৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘করোনা ভাইরাস এবং এজেন্ডা ২০৩০’ শীর্ষক এ সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্যে ভবিষ্যতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে অর্থবহ বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মহামারি মোকাবিলার বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারের (জিডিপির ৪.৩ শতাংশ) প্যাকেজ পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী করোনা মোকাবিলায় অর্থনীতি পুনরুদ্ধার ও সাড়াদান কর্মসূচির জন্য আরও বেশি টেকসই এবং স্থিতিশীল বিশ্ব গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যে করোনা ভ্যাকসিন ও প্রতিরোধ সরঞ্জাম সরবরাহ নিশ্চিতে সবার প্রতি সমান সুযোগে জোর দেন।
বিডিনিউজ ইউরোপ /১৪ নভেম্বর/ জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ