• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাজেট উচ্চবিলাসী নয় বরং অত্যন্ত বাস্তবধর্মী : কৃষিমন্ত্রী

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল (ধনবাড়ী) প্রতিনিধিঃ
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ ও সংকট হয়নি বাজেট উচ্চবিলাসী নয় বরং অত্যন্ত বাস্তবধর্মী : কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উচ্চবিলাসী নয় বরং অত্যন্ত বাস্তবধর্মী।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, বাজেট প্রণয়নের আগে চলতি অর্থবছরের বাজেট কতটা অর্জিত হয়েছে সেটার মূল্যায়ন করেছি আমরা। সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করেছি।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সংকট চলছে। পৃথিবীর মানুষ আজ আতঙ্কিত। সুশীল সমাজ ও অর্থনীতিবিদরা বলেছিলেন করোনার ফলে বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা হবে। খাদ্য উৎপাদন কমে যাবে। সংকট ও দুর্ভিক্ষ হবে। কিন্তু আনন্দের বিষয় হলো, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ ও সংকট হয়নি। সার্বিক অর্থনীতির অর্জন আজকের বক্তব্যে উপস্থাপন করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তা থেকে ১১ শতাংশ কম হয়েছে। এটা একটি অর্জন। উন্নয়নের বাজেট ছিল ২ লাখ ৫ হাজার কোটি টাকা। সেখানে আমাদের সংশোধিত বাজেট ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা। মাত্র ৮ কোটি টাকা কম হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে আমরা চাচ্ছি এদেশে আরও বিনিয়োগ, শিল্প কারখানা হবে। এতে তরুণদের চাকরি হবে। সেই লক্ষ্য নিয়েই এবারের বাজেট তৈরি করা হয়েছে। শুধু তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর না হয়ে নতুন নতুন শিল্পকারখানা করতে হবে। নতুন শিল্প করার জন্য বাজেটে সবজায়গায় ট্যাক্স কমানো হয়েছে।

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, চলতি অর্থবছরে করোনা মহামারির পরেও আমাদের গ্রোথ রেট অস্বাভাবিকভাবে ভালো। আইএমএফ তাদের আউটলুকে বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও জাপানের মতো দেশে মাইনাস প্রবৃদ্ধি হয়েছে। সেখানে বাংলাদেশে ৫ ভাগেরও বেশি ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এটি আমাদের জন্য সুখবর।

তিনি বলেন, আগামী অর্থবছরে করোনাভাইরাস ভয়াবহ রূপ না নিলে এই বাজেট কোনোক্রমেই উচ্চবিলাসী নয় এবং অত্যন্ত বাস্তবধর্মী বাজেট হবে। যদি প্রাকৃতিক দুর্যোগ কিংবা করোনার মতো ভয়াবহ পরিস্থিতি হয়। তাহলে সেটা ভিন্ন

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ