• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা অবহিত ও কর্ম পরিকল্পনা সভা

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা অবহিত ও কর্ম পরিকল্পনা সভা।

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে জেলা অবহিত ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার, এস পি সদর সার্কেল প্রশান্ত কুমার দে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার মশিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপ-পরিচালক মশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন। জেলার ৪টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ১২৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯০৫০০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওযানো হবে। সভায় এ বিষয় নির্দেশনার আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক এই ক্যাম্পেইন থেকে একটি শিশুও যেন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না যায় সে ব্যাপারে সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ