• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলা শশীভূষনে বজ্রপাতে নিহত দুই শিশু সহ আহত -২

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১

ভোলা শশীভূষনে বজ্রপাতে নিহত দুই শিশু সহ আহত -২

ভোলার শশীভূষন থানার এয়াজপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে খেলার মাঠে নিহত দুই শিশুসহ আহত -২ জন।
সরেজমিনে জানা যায়, এয়াজপুর দক্ষিন মাদ্রাজ এ, রব হামিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে বৃষ্টিতে ফুটবল খেলারত অবস্থায় হঠাৎ বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ(৩ জুন) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে মাঠের থাকা আরও এক শিশু গুরুতর আহত হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পাশে জমিতে থাকা অন্য এক যুবক অাহত হয়ে চরফ্যাশন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।
বজ্রপাতে নিহত ২ শিশু এয়াজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এলাকার কুদ্দুস মাঝির পুত্র মোঃ সাগর (১২) ও আবদুস সাত্তার দপ্তরির পুত্র মোঃ শান্ত (৮)। তাদের সাথে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ আলির পুত্র ইয়ামিন (৭) ও মোঃ আবু বকর সিদ্দিকের পুত্র মোঃ নুরনবি (৩৮)।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বজ্রপাতে নিহত ও আহতের নিশ্চিত করে বলেন নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ