• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চিতলমারীতে আরও একজনের করোনা শনাক্ত, ৩ বাড়ি লকডাউন

শিকদার ইয়াছিন আরাফাত খুলনা প্রতিনিধি,
আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

চিতলমারীতে আরও একজনের করোনা শনাক্ত, ৩ বাড়ি লকডাউন
বাগেরহাটের চিতলমারীতে মাহামুদুল হাসান ওরফে শিবলী ফকির (৪৫) নামের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে।

মাহামুদুল হাসান ওরফে শিবলী ফকিরের বাড়ি উপজেলার বড়বাড়িয়া মৈজোড়া গ্রামে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন তার বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে।

এ সময় চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা মেডিকেল অফিসার ডা. জিয়াউল আদনান রুমেল, থানার ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

ডা. জিয়াউল আদনান রুমেল জানান, বর্তমান শিবলীর শরীরে নিউমনিয়া, জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া দুপুর ১ টায় হাসপাতাল থেকে ওই বাড়ির সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাধা দানের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যাক্তিকে একহাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ