• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাড়ে ৩ ঘণ্টায় নিউ ইয়র্ক থেকে লন্ডনে

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

মাত্র সাড়ে ৩ ঘণ্টায় নিউ ইয়র্ক থেকে লন্ডনে!
আকাশপথে নিউ ইয়র্ক থেকে লন্ডনে উড়ে যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। ২০২৯ সালে এমনটাই সম্ভব হবে বলে দাবি করেছে আমেরিকার বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।আট বছর পরের এই সম্ভবনাকে বাস্তবে পরিণত করতেই বুম সুপারসনিক নামে একটি স্টার্টআপ সংস্থার কাছ থেকে ১৫টি সুপারসনিক বিমান কেনার হবে বলে জানিয়েছেন ওই সংস্থার সিইও স্কট কার্বি।

বৃহস্পতিবার ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেনভারের ওই স্টার্টআপ সংস্থার কাছ থেকে তাদের সুপারসনিক বিমান ‘ওভারচার’ কেনার চুক্তি করেছেন তারা। চুক্তিতে আরও ৩৫টি সুপারসনিক বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে।

গোটা পরিকল্পনাটি বাস্তবে পরিণত হলে বিমান পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী বদল ঘটতে পারে বলে মনে করছে আকাশপথ বিশেষজ্ঞরা।

এক একটি সুপারসনিক বিমান শব্দের থেকে দ্বিগুণ গতিবেগে আকাশপথে পাড়ি দিতে পারে। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে লন্ডনে সাড়ে ৬ ঘণ্টায় যাওয়া যায়। তবে বুমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ থেকে ৮৮টি আসনের একটি সুপারসনিক বিমান সে পথ পাড়ি দিতে তার অর্ধেক সময় নেবে।

বিমান পরিবহণে আমূল পরিবর্তন ঘটানোর সম্ভাবনা তৈরি হলেও আদৌও তা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে অবশ্য প্রশ্নও রয়েছে।
মাইকেল মেরলুজৌ নামে এক পরামর্শদাতা বলেন, ‘এই পরিকল্পনাটা যথেষ্ট আকর্ষণীয় বটে। তবে আমাদের এ নিয়ে বাস্তববাদী হওয়া প্রয়োজন। তাঁর মতে, গোটা প্রকল্প বাস্তবায়িত করতে অন্তত হাজার থেকে পনেরোশো কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন। তাঁর মতে, ২০২৯ নয়, বাণিজ্যিক ভাবে এ ধরনের বিমান পরিষেবা চালু হতে ২০৩৫-’৪০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র: আনন্দবাজার।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ