• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছাত্র ফেডারেশনের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ শুরু

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

ছাত্র ফেডারেশনের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ শুরু

প্রাণ-প্রকৃতি রক্ষার রাজনীতিকে বিকশিত করতে আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যশোরে বৃক্ষরোপণ করেছে ছাত্র ফেডারেশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ ৫ জুন সন্ধ্যায় বিভিন্ন রকমের ফল ও ফুলের চারা রোপণের মাধ্যামে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছাত্র ফেডারেশন যশোর জেলার নেতৃবৃন্দ জানান পর্যায়ক্রমে তারা যশোরে বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন।

এসময়ে নেতৃবৃন্দ বলেন, প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন সম্ভব নয়, বরং প্রকৃতিকে ভালোবেসে, পরিবেশ প্রকৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। একইসাথে তারা প্রত্যেক জনগণকে চলতি বছরে অন্তত একটি গাছ লাগিয়ে দেশব্যাপী ১৬ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, “১বছরে ১৬ কোটি বৃক্ষরোপন চাই” এই শ্লোগানকে সামনে রেখে গত ৭ মে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারাদেশে গাছকাটার প্রতিবাদে দেশব্যাপী সকলে মিলে ১৬ কোটি বৃক্ষরোপন করার ঘোষণা দেয়।

#১বছরে_১৬কোটি_বৃক্ষরোপন_চাই
#বাংলাদেশ_ছাত্র_ফেডারেশন
#যশোর
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ