• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“পরিবেশ রক্ষায় সচেতনমূলক প্রচারণা করেছে মহেশখালী উপজেলার তরুণ সদস্যরা”

জাবেদ নুর শান্ত কক্সবাজার থেকে
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

“পরিবেশ রক্ষায় সচেতনমূলক প্রচারণা করেছে মহেশখালী উপজেলার তরুণ সদস্যরা”

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা এবং জলবায়ু সংকট মোকাবেলায় প্ল্যাকার্ড হাতে নিয়ে সচেতনমূলক ক্যাম্পেইন করেছে “ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ” এর দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলা শাখার তরুণ সদস্যরা। এই প্রচারণায় নেতৃত্ব দেন জলবায়ু সংকট মেকাবেলায় কাজ করে যাওয়া “ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ” এর তরুণ জলবায়ুকর্মী রাজিন সালেহ।

উল্লেখ্য, জাতিসংঘের ২৭তম সাধারণ অধিবেশনে পরিবেশ দূষণমুক্ত ও এর ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির লক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে ৫জুন বিশ্বব্যাপী “পরিবেশ দিবস” পালনের উদ্যোগ গ্রহন করা হয়। এরপর থেকে প্রতিবছর ৫জুন নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় হয় “বিশ্ব পরিবেশ দিবস”। চলতি বছরে পরিবেশ দিবসে বাস্তুতন্তের পুনরাদ্ধারের কথা বলা হয়েছে এবং বিশ্বব্যাপী এ বিষয়ে বিভিন্ন অভিনব পদ্ধতিতে সচেতনমূলক প্রচারণা করা হয়েছে। তারই ধারাবাহিতায় দ্বীপ উপজেলা মহেশখালীর তরুণ সদস্যরাও পরিবেশ সুরক্ষায় প্ল্যাকার্ড হাতে নিয়ে সচেতনমূলক প্রচারণা করেছে।

তরুণ জলবায়ুকর্মী রাজিন সালেহ বলেন, আমাদের এই পরিবেশ আমাদের দ্বারা সৃষ্ট নানাধরণের ভুলের কারণেই দূষিত হয় এবং পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ আমরা নিজেরাই। আমরা সচেতন না হলে আমাদের এই পরিবেশ ক্রমশ বিপর্যস্ত হতে থাকবে। সুতরাং, আমাদের পরিবেশ কে সুরক্ষিত রাখত আমাদের সচতেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ