• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দুবাই থেকে ফিরছে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের মরদেহ

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা (বাংলাদেশ) থেকে
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

দুবাই থেকে ফিরছে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের মরদেহ

দুবাই থেকে আজ রাতে ফিরছে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের (৭৬) মরদেহ। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। স্কাই কার্গো ফ্লাইটে করে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান দেড় মাস আগে শারজা শহরে মেয়ে ডাক্তার নাজিয়া আফরিনের কাছে বেড়াতে আসেন। হঠাৎ বুকে ব্যথা ও কিডনিতে সমস্যা দেখা দিলে তাকে শারজার মোহাম্মদ বিন জায়েদ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি মারা যান।

গোলাম রব্বানের মেয়ের জামাই ড. আশরাফুল ইসলাম জানান, করোনায় স্বাভাবিক ফ্লাইট বন্ধ থাকায় কনস্যুলেট কর্মকর্তা মো. সাহেদুল ইসলামের তত্বাবধানে তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চকরিয়া উপজেলার বিএম চর (ভেওলা মানিক চর) ইউনিয়নের নিজ গ্রামে নেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ